উবুন্টুর পরবর্তী সংস্করণ ১০.০৪ এর কোড নাম প্রকাশ করা হয়েছে। এই সংস্করণের নাম হবে Lucid Lynx(লুসিড লিংকস্)। উবুন্টুর নাম করণের রীতি অনুযায়ী উবুন্টুর প্রতিটি সংস্করণের কোড নাম হয় দুই শব্দে । প্রথম শব্দটি হয় একটি বিশেষণ এবং দ্বিতীয় শব্দটিতে কোন প্রাণীর নাম ব্যবহার করা হয় । এবং শব্দ দুটিতে একই অদ্যক্ষর ব্যবহার করা হয়। আগের সংস্করণগুলিও এভাবে নামকরণ করা হয়েছে যেমন কারমিক কোয়েলা, জন্টি জ্যাকলপস, হার্ডি হ্যারণ ইত্যাদি। Lynx এক ধরণের বন বিড়ালের নাম । সাধারণত ১০-১৩ কেজি ওজনের এই বিড়ালগুলি মার্কিনযুক্তরাষ্ট্রের দক্ষিন পশ্চিম অংশে বাসা করে । এছাড়া কানাডা ও এশিয়ার কোথাও কোথাও এদের দেখা যায়। এবং Lucid শব্দটি সাধারণত পরিচ্ছন্ন ও উজ্জ্বল কোন কিছুকে বোঝাতে ব্যবহার করা হয়। উবুন্টু নামকরণ সংক্রান্ত আরও তথ্য জানতে পারা যাবে https://wiki.ubuntu.com/DevelopmentCodeNames সাইটে। এই উইকি পাতায় নিবন্ধন করার পর যে কেউ উবুন্টুর পরবর্তী সংস্করণগুলির নামকরণের জন্য পরামর্শ দিতে পারে। [Lynk সম্পর্কিত তথ্য ও ছবি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা] .