Skip to main content

ubutnu 10.04 code name announced: Lucid Lynx



উবুন্টুর পরবর্তী সংস্করণ ১০.০৪  এর কোড নাম প্রকাশ করা হয়েছে। এই সংস্করণের নাম হবে Lucid Lynx(লুসিড লিংকস্)। উবুন্টুর নাম করণের রীতি অনুযায়ী উবুন্টুর প্রতিটি সংস্করণের কোড নাম হয় দুই শব্দে । প্রথম শব্দটি হয় একটি  বিশেষণ এবং দ্বিতীয় শব্দটিতে কোন প্রাণীর নাম ব্যবহার করা হয় । এবং শব্দ দুটিতে একই অদ্যক্ষর ব্যবহার করা হয়।  আগের সংস্করণগুলিও এভাবে নামকরণ করা হয়েছে যেমন কারমিক কোয়েলা, জন্টি জ্যাকলপস, হার্ডি হ্যারণ ইত্যাদি।
Lynx এক ধরণের বন বিড়ালের নাম । সাধারণত ১০-১৩ কেজি ওজনের এই বিড়ালগুলি মার্কিনযুক্তরাষ্ট্রের দক্ষিন পশ্চিম অংশে বাসা করে । এছাড়া কানাডা ও এশিয়ার কোথাও কোথাও এদের দেখা যায়। এবং Lucid শব্দটি সাধারণত পরিচ্ছন্ন ও উজ্জ্বল কোন কিছুকে বোঝাতে ব্যবহার করা হয়।
উবুন্টু নামকরণ সংক্রান্ত আরও তথ্য জানতে পারা যাবে https://wiki.ubuntu.com/DevelopmentCodeNames সাইটে। এই উইকি পাতায় নিবন্ধন করার পর যে কেউ উবুন্টুর পরবর্তী সংস্করণগুলির নামকরণের জন্য পরামর্শ দিতে পারে।
[Lynk সম্পর্কিত তথ্য ও  ছবি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা].




Comments

Popular posts from this blog

টারমিনাল টুইক

টারমিনাল বা কমান্ড প্রম্পট অভিজ্ঞ ব্যবহারকরীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং পছন্দের অ্যাপলিকেশন। যদিও নতুন ব্যবহারকরীরা এটি অনেকটাই ভয়ের জায়গা বলে মনে করেন। সাধারণভাবে এটি নিতান্তই একটি রসকসহীন একটি জায়গা যেখানে একটি কালো উইন্ডোতে শুধু লিখে যেতে হয় যার বিপরীতে আরও নতুন কিছু লেখা এসে হাজির হয় উইন্ডোতে। তবে এটি এতটা বিরক্তিকর নয়। এবং এটি প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সাজিয়ে নেয়া যায়। এখনকার টারমিনাল গুলিতে এমনিতেই বিভিন্ন কাস্টমাইজেশনের সুবিধা দেয়া থাকে এর বাইরে বিশেষ কিছু অপশন দেখানো হচ্ছে। নিচের এই পরিবর্তনগুলি আপনার টারমিনালে দেখতে চাইলে PS1= দিয়ে শুরু হওয়া লাইনগুলি সরাসরি কপি করে টারমিনালে পেস্ট করে দিন এবং স্থায়ীভাবে ব্যবহার করতে চাইলে ~/.bashrc ফাইলের শেষে

উবুন্টু ৯.১০ ইনস্টল পদ্ধতি

উবুন্টু ইনস্টল করা উবুন্টু ইনস্টল করা ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ ইনস্টল শুরু করা উবুন্টু ওয়েবসাইট থেকে উবুন্টু লাইভ সিডি ডাউনলোড করার অপশন দেয়া থাকে। লাইভ সিডি হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইনস্টল না করেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। কিন্তু নিয়মিত ব্যবহার করতে চাইলে কম্পিউটারে ইনস্টল করেই ব্যবহার করা উচিত। নিচের পদ্ধতি অনুযায়ী কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করা যাবে।  ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ   *  কম্পিটারের গুরুত্বপূর্ণ তথ্য গুলা অন্য কোথাও

উবুন্টুতে সিডি/ ডিভিডি মাউন্ট ও আনমাউন্ট করা

সাধারণভবে যদি একটি সিডি/ ডিভিডি রম থাকে তবে সেটি  /media/cdrom0/ -এ  থাকে।  মাউন্ট করতে টারমিনালে নিচের কমান্ডটি ব্যবহার করুন। যদিও এটি নিজে থেকেই প্রতিবার মাউন্ট হওয়ার কথা। টারমিনাল ওপেন করুন Applications >> Accessories >> Terminal এবার টারমিনালে নিচের কমান্ডটি লিখুন sudo mount /media/cdrom0/ -o unhide আন মাউন্ট করতে লিখুন sudo unmount /media/cdrom0/ জোর পূর্বক আনমাউন্ট করতে চাইলে ব্যবহার করতে হবে নিচের কমান্ডটি sudo umount /media/cdrom0/ -l