Skip to main content

টারমিনাল টুইক

টারমিনাল বা কমান্ড প্রম্পট অভিজ্ঞ ব্যবহারকরীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং পছন্দের অ্যাপলিকেশন। যদিও নতুন ব্যবহারকরীরা এটি অনেকটাই ভয়ের জায়গা বলে মনে করেন। সাধারণভাবে এটি নিতান্তই একটি রসকসহীন একটি জায়গা যেখানে একটি কালো উইন্ডোতে শুধু লিখে যেতে হয় যার বিপরীতে আরও নতুন কিছু লেখা এসে হাজির হয় উইন্ডোতে।
তবে এটি এতটা বিরক্তিকর নয়। এবং এটি প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সাজিয়ে নেয়া যায়। এখনকার টারমিনাল গুলিতে এমনিতেই বিভিন্ন কাস্টমাইজেশনের সুবিধা দেয়া থাকে এর বাইরে বিশেষ কিছু অপশন দেখানো হচ্ছে।

নিচের এই পরিবর্তনগুলি আপনার টারমিনালে দেখতে চাইলে PS1= দিয়ে শুরু হওয়া লাইনগুলি সরাসরি কপি করে টারমিনালে পেস্ট করে দিন এবং স্থায়ীভাবে ব্যবহার করতে চাইলে ~/.bashrc ফাইলের শেষে
লাইনটি যুক্ত করে দিন।

১.
এটি অন্যতম মজার টুইকগুলির একটি। টারমিনালে যতক্ষন সঠিক কমান্ড প্রয়োগ করা হবে ততক্ষন এটি একটি খুশি চেহারা দেখাবে কিন্তু যদি ভুল কমান্ড ব্যবহার করা হয় তবে এটি দুঃখী চেহারা দেখাবে।
কোড:
PS1="\`if [ \$? = 0 ]; then echo \[\e[33m\]^_^\[\e[0m\]; else echo \[\e[31m\]O_O\[\e[0m\]; fi\`[\u@\h:\w]\\$ "



২.
এটি চালু থাকা অবস্থায় যদি কোন ভুল কমান্ড ব্যবহার করা হয় তে এটি কমান্ড প্রম্পটের রং পরিবর্তন করে দেয়। এটির আরও একটি সুবিধা হল কয়েক লাইনজুড়ে বিশাল বিশাল ফাইল পাথ দেখানোর পরিবর্তে এটি .bash_history ফাইলে কমান্ডটির ক্রমিক নম্বর
দেখায়। পরবর্তীতে সেই কমান্ডটি ব্যবহারের জন্য ঐ নম্বরটি লিখলে এটি কাজ করবে।

কোড:
PROMPT_COMMAND='PS1="\[\033[0;33m\][\!]\`if [[ \$? = "0" ]]; then echo "\\[\\033[32m\\]"; else echo "\\[\\033[31m\\]"; fi\`[\u.\h: \`if [[ `pwd|wc -c|tr -d " "` > 18 ]]; then echo "\\W"; else echo "\\w"; fi\`]\$\[\033[0m\] "; echo -ne "\033]0;`hostname -s`:`pwd`\007"'

৩.
টারমিনাল থেকে বহু সংখ্যক তথ্য নিয়ে কাজ করতে চাইতে পারেন অনেকে। এটি চালু করলে প্রতিটি কমান্ডের শুরুতে সময় , তারিখ, সম্পূর্ণ ফাইল পাথ, ব্যবহারীর নাম, হোস্ট এর নাম, সক্রিয় টারমিনালের সংখ্যা এমনকি ঐ নির্দিষ্ট ফোল্ডারে ফাইল সংখ্যা এবং ব্যবহৃত জায়যগা পরিমান জানতে পারা যায়।
কোড:
PS1="\n\[\033[35m\]\$(/bin/date)\n\[\033[32m\]\w\n\[\033[1;31m\]\u@\h: \[\033[1;34m\]\$(/usr/bin/tty | /bin/sed -e 's:/dev/::'): \[\033[1;36m\]\$(/bin/ls -1 | /usr/bin/wc -l | /bin/sed 's: ::g') files \[\033[1;33m\]\$(/bin/ls -lah | /bin/grep -m 1 total | /bin/sed 's/total //')b\[\033[0m\] -> \[\033[0m\]"

৪.
সময়, ব্যবহারকারী নাম, হোস্ট এর নাম ও বর্তমান ডিরেক্টরী প্রতিটি শব্দ আলাদা আলাদা রং এ দেখায়। যদিও এটি বিশেষ কোন বৈশিষ্ট না দেখালেও অনেক ক্ষেত্রেই এটি কাজে লাগে।
কোড:
PS1="\[\033[35m\]\t\[\033[m\]-\[\033[36m\]\u\[\033[m\]@\[\033[32m\]\h:\[\033[33;1m\]\w\[\033[m\]\$ "

৫.
টারমিনালের তথ্য দুটি ভিন্ন লাইনে দেখায় । প্রথম লাইনে বর্তমান ডিরেক্টরীর পূর্ণ ফাইলপাথ এবং দ্বিতীয় লাইনে কেবলমাত্র ব্যবাহরকারীর নাম এভল তারপর একটি তীর চিহ্ন থাকে।
কোড:
PS1="[\[\033[32m\]\w]\[\033[0m\]\n\[\033[1;36m\]\u\[\033[1;33m\]-> \[\033[0m\]"

 ৬.
এখানেও টারমিনাল দুই লাইনে দেখা যাবে। পূর্ণ ফাইল পাথ সহ ব্যবহারকারী ও হোস্ট নাম এবং দ্বিতীয় লাইনে হিস্টোরী নাম্বার এবং কতগুলি কাজ ব্যাকগ্রাউন্ডে চলছে সেই সংখ্যা দেখা যায়।
কোড:
PS1='\[\e[1;32m\]\u@\H:\[\e[m\] \[\e[1;37m\]\w\[\e[m\]\n\[\e[1;33m\]hist:\! \[\e[0;33m\] \[\e[1;31m\]jobs:\j \$\[\e[m\] '

৭.
খুবই সুন্দর টারমিনাল ডিজাইন এটি। এটিও দেখা যাবে দুটি আলাদা লাইনে । ব্যবহারকারী,  হোস্ট নাম এবং সময় , তারিখ প্রথম লাইনে দ্বিতীয় লাইনে দেখা যাবে ঐ ডিরেক্টরীর ফাইল সংখ্য এবং ব্যবহৃত জায়গার পরিমান দেখা যাবে।
কোড:
PS1="\n\[\e[30;1m\]\[\016\]l\[\017\](\[\e[34;1m\]\u@\h\[\e[30;1m\])-(\[\e[34;1m\]\j\[\e[30;1m\])-(\[\e[34;1m\]\@ \d\[\e[30;1m\])->\[\e[30;1m\]\n\[\016\]m\[\017\]-(\[\[\e[32;1m\]\w\[\e[30;1m\])-(\[\e[32;1m\]\$(/bin/ls -1 | /usr/bin/wc -l | /bin/sed 's: ::g') files, \$(/bin/ls -lah | /bin/grep -m 1 total | /bin/sed 's/total //')b\[\e[30;1m\])--> \[\e[0m\]"

৮.
সর্বশেষটিও দুই লাইনে দেখা যাবে । দুই লাইনে দেখার একটি বড় সুবিধা হল সম্পূর্ণ ফাইলের ঠিকানা ও মূল কমান্ড দুটি আলাদা লাইনে দেখা যায় ফলে টারমিনালে কাজ করতে সুবিধা হয়।
কোড
PS1="\n\[\e[32;1m\](\[\e[37;1m\]\u\[\e[32;1m\])-(\[\e[37;1m\]jobs:\j\[\e[32;1m\])-(\[\e[37;1m\]\w\[\e[32;1m\])\n(\[\[\e[37;1m\]! \!\[\e[32;1m\])-> \[\e[0m\]"

Comments

Popular posts from this blog

উবুন্টু ৯.১০ ইনস্টল পদ্ধতি

উবুন্টু ইনস্টল করা উবুন্টু ইনস্টল করা ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ ইনস্টল শুরু করা উবুন্টু ওয়েবসাইট থেকে উবুন্টু লাইভ সিডি ডাউনলোড করার অপশন দেয়া থাকে। লাইভ সিডি হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইনস্টল না করেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। কিন্তু নিয়মিত ব্যবহার করতে চাইলে কম্পিউটারে ইনস্টল করেই ব্যবহার করা উচিত। নিচের পদ্ধতি অনুযায়ী কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করা যাবে।  ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ   *  কম্পিটারের গুরুত্বপূর্ণ তথ্য গুলা অন্য কোথাও

উবুন্টুতে সিডি/ ডিভিডি মাউন্ট ও আনমাউন্ট করা

সাধারণভবে যদি একটি সিডি/ ডিভিডি রম থাকে তবে সেটি  /media/cdrom0/ -এ  থাকে।  মাউন্ট করতে টারমিনালে নিচের কমান্ডটি ব্যবহার করুন। যদিও এটি নিজে থেকেই প্রতিবার মাউন্ট হওয়ার কথা। টারমিনাল ওপেন করুন Applications >> Accessories >> Terminal এবার টারমিনালে নিচের কমান্ডটি লিখুন sudo mount /media/cdrom0/ -o unhide আন মাউন্ট করতে লিখুন sudo unmount /media/cdrom0/ জোর পূর্বক আনমাউন্ট করতে চাইলে ব্যবহার করতে হবে নিচের কমান্ডটি sudo umount /media/cdrom0/ -l