Skip to main content

কথা বলা উবুন্টু

উইন্ডোজে লেখা পড়ে শোনানোর জন্য বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। এই রকম espeak নামের একটি সফটওয়্যার উবুন্টুতে প্রথম থেকেই দেয়া থাকে। টারমিনাল থেকে এটি ব্যবহার করা যায়। যেমন টারমিনালে

espeak “we live in bangladesh”


লিখে enter বাটন চাপলে উবুন্টু সেটি পড়ে শোনাবে। পড়া বন্ধ করতে চাইলে Ctrl+d চাপতে হবে।
Orca screen reader এর সাথে এটি যৌথভাবে কাজ করছে। আপনি চাইলে Orca screen reader প্রোগ্রামটিও চালু করে নিতে পারেন । এজন্য টাইটেলবার থেকে System >> Preferences >> Assistive Technologies নির্বাচন করেতে হবে। এটি ওপেন করলে যে উইন্ডোটি দেখা যাবে সেখান থেকে Enable assistive technologies এর পাশে টিক চিহ্ন দিতে হবে। এরপর একবার লগআউট করে লগইন করতে হবে অথবা কীবোর্ড থেকে Ctrl+ Alt+ Backspsce বাটন চাপুন। নুতন লগইনের পর System >> Preferences >> Preferred Applications ওপেন করুন। এবার Accessibility ট্যাব থেকে Run at start under the Visual heading এর পাশে টিক চিহ্ন বসিয়ে দিন। এরপর আবার লগআউট করে লগইন করতে হবে।

টারমিনাল থেকে চালানোর সময় আপনি চাইলে ডিফল্ট ভয়েস পরিবর্তন করে শুনতে পারবেন। যেমন নিচের কমান্ডটি টারমিনালে চালালে জামাইকান ইংরেজীতে শুনতে পাওয়া যাবে।

espeak -s 140 -v en-westindies “How about a nice game of chess?”


কি কি ভাষার জন্য এটি ব্যবহার করা যাবে সেটি জানতে নিচের কমান্ডটি ব্যববহার করুন।

espeak –voices=en


কমান্ডটিতে -s নামের আরও একটি কমান্ড ব্যবহার করা হয়েছে। প্রতি মিনিটে কতগুলি করে শব্দ পড়ে শোনানো হবে তা ঠিক করে দেয়া যায় এই কমান্ডের মাধ্যমে। সাধারণভাবে মিনিটে ১৭০টি শব্দ পড়ে শোনানো হয়। অনেক বড় কোন লেখা শোনার সময় এত দ্রুত পড়লে বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এর মান কমিয়ে ব্যবহার করা যায়।

Comments

Popular posts from this blog

টারমিনাল টুইক

টারমিনাল বা কমান্ড প্রম্পট অভিজ্ঞ ব্যবহারকরীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং পছন্দের অ্যাপলিকেশন। যদিও নতুন ব্যবহারকরীরা এটি অনেকটাই ভয়ের জায়গা বলে মনে করেন। সাধারণভাবে এটি নিতান্তই একটি রসকসহীন একটি জায়গা যেখানে একটি কালো উইন্ডোতে শুধু লিখে যেতে হয় যার বিপরীতে আরও নতুন কিছু লেখা এসে হাজির হয় উইন্ডোতে। তবে এটি এতটা বিরক্তিকর নয়। এবং এটি প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সাজিয়ে নেয়া যায়। এখনকার টারমিনাল গুলিতে এমনিতেই বিভিন্ন কাস্টমাইজেশনের সুবিধা দেয়া থাকে এর বাইরে বিশেষ কিছু অপশন দেখানো হচ্ছে। নিচের এই পরিবর্তনগুলি আপনার টারমিনালে দেখতে চাইলে PS1= দিয়ে শুরু হওয়া লাইনগুলি সরাসরি কপি করে টারমিনালে পেস্ট করে দিন এবং স্থায়ীভাবে ব্যবহার করতে চাইলে ~/.bashrc ফাইলের শেষে

উবুন্টু ৯.১০ ইনস্টল পদ্ধতি

উবুন্টু ইনস্টল করা উবুন্টু ইনস্টল করা ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ ইনস্টল শুরু করা উবুন্টু ওয়েবসাইট থেকে উবুন্টু লাইভ সিডি ডাউনলোড করার অপশন দেয়া থাকে। লাইভ সিডি হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইনস্টল না করেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। কিন্তু নিয়মিত ব্যবহার করতে চাইলে কম্পিউটারে ইনস্টল করেই ব্যবহার করা উচিত। নিচের পদ্ধতি অনুযায়ী কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করা যাবে।  ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ   *  কম্পিটারের গুরুত্বপূর্ণ তথ্য গুলা অন্য কোথাও

উবুন্টুতে সিডি/ ডিভিডি মাউন্ট ও আনমাউন্ট করা

সাধারণভবে যদি একটি সিডি/ ডিভিডি রম থাকে তবে সেটি  /media/cdrom0/ -এ  থাকে।  মাউন্ট করতে টারমিনালে নিচের কমান্ডটি ব্যবহার করুন। যদিও এটি নিজে থেকেই প্রতিবার মাউন্ট হওয়ার কথা। টারমিনাল ওপেন করুন Applications >> Accessories >> Terminal এবার টারমিনালে নিচের কমান্ডটি লিখুন sudo mount /media/cdrom0/ -o unhide আন মাউন্ট করতে লিখুন sudo unmount /media/cdrom0/ জোর পূর্বক আনমাউন্ট করতে চাইলে ব্যবহার করতে হবে নিচের কমান্ডটি sudo umount /media/cdrom0/ -l