Skip to main content

Embeddable Google Document Viewer

যেকোন পিডিএফ অথবা প্রেজেন্টেশন ফাইল ওয়েব সাইটে এমবেড করা যায়। এটি করা জন্য ব্রাউজারে বা সাইটে কোন অতিরিক্ত সফটওয়্যার যুক্ত করতে হবে না। কয়েক লাইনের কোড ব্যবহার করেই এই কাজটি করা যায় । গুগল ডকুমেন্ট ভিউয়ার ব্যবহার করে কাজটি করা হলেও গুগলে কোন অ্যাকাউন্ট না থাকলেও এটি করা যাবে। যে ফাইলটি দেখানো হবে সেটি অনলাইনে পাওয়া যেতে হবে তবে এটি নির্দিষ্ট নয় যে কেবলমাত্র গুগলডক এর ফাইলগুলি ব্যবহার করতে হবে। যেকোন সার্ভারে আপলড করা ফাইল এই পদ্ধতিতে ব্যবহার করা যাবে।

ওয়েব সাইটে নিচের মত কোড ব্যবহার করে এই সুবিধাটি ব্যবহার করা যাবে

<iframe src="http://docs.google.com/gview?url=http://sites.google.com/site/nasir8891/file_cabinet/GCC.pdf&embedded=true" style="width:600px; height:500px;" frameborder="0"></iframe>


এই কোডটির মধ্যমে GCC.pdf ফাইলটি এই ওয়েব সাইটে দেখা যাবে যদিও ফাইলটি সাইটের সার্ভারে আপলোড করা হয় নাই। এখানে গাড় করে লেখা ফাইলটির ঠিকানার পরিবর্তে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলটির ঠিকানা সাইটে দিতে পারেন। style="width:600px; height:500px দ্বারা ফ্রেমের আকার বোঝানো হচ্ছে। দরকারমত এটি পরিবর্তন করে ব্যবহার করা যাবে।

Comments

Popular posts from this blog

টারমিনাল টুইক

টারমিনাল বা কমান্ড প্রম্পট অভিজ্ঞ ব্যবহারকরীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং পছন্দের অ্যাপলিকেশন। যদিও নতুন ব্যবহারকরীরা এটি অনেকটাই ভয়ের জায়গা বলে মনে করেন। সাধারণভাবে এটি নিতান্তই একটি রসকসহীন একটি জায়গা যেখানে একটি কালো উইন্ডোতে শুধু লিখে যেতে হয় যার বিপরীতে আরও নতুন কিছু লেখা এসে হাজির হয় উইন্ডোতে। তবে এটি এতটা বিরক্তিকর নয়। এবং এটি প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সাজিয়ে নেয়া যায়। এখনকার টারমিনাল গুলিতে এমনিতেই বিভিন্ন কাস্টমাইজেশনের সুবিধা দেয়া থাকে এর বাইরে বিশেষ কিছু অপশন দেখানো হচ্ছে। নিচের এই পরিবর্তনগুলি আপনার টারমিনালে দেখতে চাইলে PS1= দিয়ে শুরু হওয়া লাইনগুলি সরাসরি কপি করে টারমিনালে পেস্ট করে দিন এবং স্থায়ীভাবে ব্যবহার করতে চাইলে ~/.bashrc ফাইলের শেষে

উবুন্টু ৯.১০ ইনস্টল পদ্ধতি

উবুন্টু ইনস্টল করা উবুন্টু ইনস্টল করা ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ ইনস্টল শুরু করা উবুন্টু ওয়েবসাইট থেকে উবুন্টু লাইভ সিডি ডাউনলোড করার অপশন দেয়া থাকে। লাইভ সিডি হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইনস্টল না করেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। কিন্তু নিয়মিত ব্যবহার করতে চাইলে কম্পিউটারে ইনস্টল করেই ব্যবহার করা উচিত। নিচের পদ্ধতি অনুযায়ী কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করা যাবে।  ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ   *  কম্পিটারের গুরুত্বপূর্ণ তথ্য গুলা অন্য কোথাও

উবুন্টুতে সিডি/ ডিভিডি মাউন্ট ও আনমাউন্ট করা

সাধারণভবে যদি একটি সিডি/ ডিভিডি রম থাকে তবে সেটি  /media/cdrom0/ -এ  থাকে।  মাউন্ট করতে টারমিনালে নিচের কমান্ডটি ব্যবহার করুন। যদিও এটি নিজে থেকেই প্রতিবার মাউন্ট হওয়ার কথা। টারমিনাল ওপেন করুন Applications >> Accessories >> Terminal এবার টারমিনালে নিচের কমান্ডটি লিখুন sudo mount /media/cdrom0/ -o unhide আন মাউন্ট করতে লিখুন sudo unmount /media/cdrom0/ জোর পূর্বক আনমাউন্ট করতে চাইলে ব্যবহার করতে হবে নিচের কমান্ডটি sudo umount /media/cdrom0/ -l